1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকসহ ২ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৮১ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক সহ ২ জনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন আরো এক স্কুল শিক্ষক।

বুধবার (২৯ জুলাই) ভোর ৬ টায় একটি মাছ বোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

নিহতরা হলেন-জোয়ারিয়ানালা ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।

এ দূর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহত ৩ জনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দু’জনের মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দূর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার উপপরিদর্শক মো. কামাল খবর পেয়ে দূর্ঘটনারস্থলে যান।

তিনি জানান-এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। আহত ১ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net