1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে করোনাভাইরাসে এক নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে করোনাভাইরাসে এক নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬০৩ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোকসানা আহমেদ (৬০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ১২ জুলাই তার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়।

গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৬ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোকসানা আহমেদ কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার এলাকার প্রয়াত তমিজ উদ্দিনের স্ত্রী।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জিমি।

তিনি জানান, কোভিড-১৯ ছাড়াও তাঁর ডায়াবেটিস ও হাইপারটেনশনের সমস্যা ছিল। করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর ১৫ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরদিন ১৬ জুলাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সোমবার (২০ জুলাই) আবারও তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net