ঢাকা   ১২:১১:১৯ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

খুটাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন,কক্সবাজার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের অংশহিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন শাখার উদ্দোগে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসুচির আলোকে মঙ্গলবার ২৮ জুলাই খুটাখালী কিশলয় স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

এসময় ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক, সাবেক সাধারন সম্পাদক এম বেলাল আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্রো, চকরিয়া উপজেলা সেচ্চাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রহমান মুহাম্মদ আয়াজ,আ’লীগ নেতা গিয়াস উদ্দীন, সাবেক মেম্বার শাহাব উদ্দীন, যুবলীগ নেতা ইমরান খানসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ওয়ার্ড সভাপতি সম্পাদকসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুটাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ খুটাখালী শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ বৃক্ষরোপন কর্মসুচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি