1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনদুর্ভোগ দূর করুন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

জনদুর্ভোগ দূর করুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭২০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
আগামী ১ আগস্ট পালিত হবে পবিত্র ঈদুল আজহা। দেশের একটা বড় অংশ বন্যার পানিতে ডুবে আছে। এদিকে চলছে করোনা মহামারিকাল। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সংক্রমণও থেমে নেই। সবমিলিয়ে দুরবস্থা চরমে। এ অবস্থায় জনদুর্ভোগ দূর করতে নিতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশ এখনও মুক্ত নয়। মরণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৩৫ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার জনের।

২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৯ হাজার ১৮৫।

করোনাভাইরাস বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়।

ভাইরাস থেকে বাঁচতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ইত্যাদি নিয়ম মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকেই সেটি মানছেন না। এদিকে কোরবানির পশুর হাটেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অথচ ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

দেশের একটা বড় অংশ বন্যার পানিতে ডুবে আছে। বানভাসি মানুষজন নানা দুর্ভোগে। মহামারি চলাকালে প্রাকৃতিক এই দুর্যোগ ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে এসেছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। একজন মানুষও যেন কষ্টে না থাকে সেটি নিশ্চিত করতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক ডট নেট – সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ | সদস্য ডিইউজে -| ও মানবাধিকার সংগঠক -|

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net