1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর রায়পুরায় নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি  আনোয়ারা পেশাজীবী ঐক্যজোটের উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সমাবেশ  ঢাকার মিরপুর “ল” কলেজে ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ড. আখতার হামিদ খান— কৃষি মন্ত্রী ঈদগাঁওয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

নরসিংদীর রায়পুরায় নদীতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৯১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্র নদীতে ডুবে মো. মোরশেদ উল্লাহ্ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টায় এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ ভৈরব হাজী আসমত কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। সে মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সাজি পাড়ার মো. হযরত আলীর ছেলে। তিন ভাই চার বোনের মধ্যে মোরশেদ ছিল চতুর্থ। ২০১৯ সালে রামনগর হাই স্কুল থেকে এসএসসি পাশ করে সে।

ঘটনাস্থলে গেলে নিহত মোরশেদের মামা মো.মাসুম মিয়া জানান, মোরশেদ সাঁতার জানতো না বলে কখনো নদীতে গোসল করতে যেত না। আজ দুপুর ২ টায় কাউকে কিছু না বলেই একা একা সে বাড়ির সামনের মরা নদীতে যায় গোসল করতে যায়। তখন নদীর তীরবর্তী গোসল করছিল সিয়াম (৬), জিন্নাহ (৮) ও শীমা (৬) নামের তিন শিশু।নদীতে নামার পর তাকে ডুবে যেতে দেখে এই তিন শিশু দৌড়ে মোরশেদের বাড়িতে খবর দিলে সেখানে ছুটে যান তিনি সহ আরও ৪- ৫ জন ।

সবাই ডুব দিয়ে দিয়ে পানির নিচে মোরশেদকে খুজতে থাকে। এক পর্যায়ে পানির নিচে মোরশেদের পায়ে হাত লাগে তার মামা মাসুম মিয়ার।টেনে উপরে তুলতেই মোরশেদের দেহ ভেসে উঠে। পরে তাকে নিকটস্থ ভৈরব সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোরশেদ কে মৃত ঘোষণা করেন। কলেজ পড়ুয়া সন্তানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net