1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আর্থিক অনুদানের দাবিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী ঃ স্মারকলিপি পেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

মাগুরায় আর্থিক অনুদানের দাবিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অবস্থান কর্মসূচী ঃ স্মারকলিপি পেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৮২ বার

মােঃ সাইফুল্লাহ ঃ মাগুরায় করোনা মহামারির ক্ষতিগ্রস্থ কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মাগুরা জেলা শাখা ।

আজ বুধবার সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঘন্টাব্যাপী এ অবস্থান কর্মসূচী পালন করা হয় । এ সময় কর্মসূচীতে লিখিত বক্তব্য পাঠ করেন মাগুরা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি বশিরুল ইসলাম। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কাজী ইউসুফ ও সদস্য মেহেদী হাসান লিপন প্রমুখ ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, করোনা মহামারিতে ৪ মাস ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষকদের সব আয়ের পথ বন্ধ হয়ে গেছে । মাগুরা জেলার ১৫০টি কিন্ডার গার্টেনের প্রায় ১ হাজার ৬শ শিক্ষক বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে । এছাড়া প্রতিষ্ঠানের ভাড়া বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদানের দাবী জানান তারা । মানববন্ধন কর্মসূচী শেষে এসোসিয়েশন নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে । শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতে ও অনুরুপ কর্মসুচি পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net