1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ময়ূরপঙ্খীর সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন ক্রিকেটার শরীফ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ময়ূরপঙ্খীর সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন ক্রিকেটার শরীফ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৭২ বার

“ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭)” এর উদ্যোগে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিক্ষাকেন্দ্রের সুবিধাবঞ্ছিত শিশু ও নরীদের মাঝে আজ ৩ জুলাই শুক্রবার মিরপুর ৬ নং সেশনে ময়ূরপঙ্খী প্রধান কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী প্রদান করেন সাবেক জাতীয় ক্রিকেটার ও ময়ূরপঙ্খীর সম্মানিত পিস অ্যাম্বাসিডর মোহম্মদ শরীফ । ময়ূরপঙ্খী কর্তৃক আয়োজিত বিশেষ এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন “দ্যা শরীফ ফাউন্ডেশন” ।

ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এর তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর সেক্রেটারি নাভিদ চৌধুরী, সদস্য মোঃ সাইফল ইসলাম এবং শরীফ ফাউন্ডেশনের সদস্য মোঃ শোয়েব, শফিকুর রহমান এবং ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্রের সদস্যবৃন্দ ।
এ প্রসঙ্গে ক্রিকেটার মোহাম্মদ শরীফ বলেন, এরকম ভালো কাজে সম্পৃ্ত হতে পেরে খুবই ভালো লাগছে । আমার ফাউন্ডেশন এবং আমার পক্ষ থেকে সামাজিক কাজ এবং ময়ূরপঙ্খীর বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে । পাশাপাশি ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের পিস অ্যাম্বাসিডর হিসেে আমাকে মনোনিত করায় আমি ময়ূরপঙ্খীকে ধন্যবাদ আন্তরিক জানাচ্ছি ।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের প্রিয় ক্রিকেটার ও সম্মানিত অ্যাম্বাসিডর শরীফ ভাইয়ের প্রতি এবং তার প্রতিষ্ঠিত শরীফ ফাউন্ডেশের প্রতি । আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের সুবিধাবঞ্ছিত শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন । আমরা আশা করি ভবিষ্যতে এই দুই সংগঠন মানবতার কল্যাণে একত্রিত হয়ে সাধ্যের মধ্যে যা করা সম্ভব করে যাব ইন শা আল্লাহ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net