1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দিল এওয়াক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা দিল এওয়াক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৮৮ বার

প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী দরিদ্রদের আর্থিক সহায়তা দিয়েছে এওয়াক। নোবেল করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় এবং এওয়াকের বাস্তবায়নে এই আর্থিক অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ৪৮ জন এবং মরিয়মনগর ইউনিয়নে ৫৩ জনসহ মোট ১০১ জনকে বিকাশের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে আড়াই হাজার টাকা করে মোট ২ লাখ ৫২ হাজার ৫’শ টাকা দেওয়া হয়েছে।
এরআগেও চলতি বছরের গত মে মাসে প্রথম ধাপে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ৩৪ জন এবং মরিয়মনগরে ৪১ জনসহ মোট ৭৫ জন প্রতিবন্ধীকে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫’শ টাকা করে মোট ৩ লাখ ৩৭ হাজার ৫’শ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ, এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, আইজিএ প্রোগ্রামের ম্যানেজার সনজিৎ কুমার দাস, এওয়াকের সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া, সিবিআইডি প্রোগ্রাম অফিসার জিয়াউর রহমান, নির্বানীতোষ সাহা ভাস্কর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net