1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ৫০০ দরিদ্র পরিবার পেলো সেনাপ্রধানের ঈদ উপহার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহীতে ৫০০ দরিদ্র পরিবার পেলো সেনাপ্রধানের ঈদ উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭০১ বার

মঈন উদ্দীন: রাজশাহীতে ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সেনাপ্রধানের পক্ষ হতে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার সোমবার রাজশাহী নগরী ও গোদাগাড়ী এবং পবা উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করে। বেলা ১১টার দিকে নগরীর হযরত শাহ মখদুম ঈদগাহ মাঠে দরিদ্র ও প্রতিবন্ধীদের সেনাপ্রধানের পক্ষ হতে ঈদ উপহার বিতরণ করেন মেজর নুরুন নবী।
তিনি জানান, আর্টডক এর অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার এর তত্ত্বাবধানে রাজশাহী জেলার পবা, গোদাগাড়ী, শাহ মখদুম ও বোয়ালিয়া থানার আওতাধীন এলাকায় পবিত্র ঈদ উল আযহার উপহার হিসেবে ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ইতিমধ্যেই আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠান সমূহ ১১৫০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে। কোভিড-১৯ ভাইরাস সংক্রমনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশনার আলোকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অধীনস্থ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার ঈদ উপহার নিয়ে দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net