1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর গর্জনিয়াতে মাদক সেবককারী শাহজালাল আটক ৩ মাসের সাজা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

রামুর গর্জনিয়াতে মাদক সেবককারী শাহজালাল আটক ৩ মাসের সাজা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮০৭ বার

রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পুর্ববোমাংখিল এলাকায় মাদক সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।এলাকার আইনশৃঙ্খলা পরিস্হিতি চরম অবনতি ঘটায় জনজীবনে আতংক বিরাজ করছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর আনিসুর রহমান মাদক সেবীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নামেন।
ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনিসুর রহমানের নির্দেশে সাব ইন্সপেক্টর হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গর্জনিয়া ইউনিয়নের পুর্ববোমাংখিল এলাকার নুরুল হকের পুত্র শাহজালাল প্রকাশ লালা (২২) কে আজ ১৩ জুলাই সকাল ১১ ঘটিকার সময় সিকদারপাড়া এলাকার নিশাদের বাড়ীস্হ আস্হানা থেকে মাদকের সরজ্ঞাম সহ আটক করেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান জানান,মাদক সেবী শাহজালাল লালা কে বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার আদালতে হাজির করলে মাদক সেবনের অপরাধে ৩ মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্র জানায়,গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি আনিসুর রহমান আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত-দিন পরিশ্রম করায় গর্জনিয়া-কচ্ছপিয়ায় এখন শান্তির সুবাতাস বইছে। মাদক সেবীদের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করায় মাদকসেবীরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে।মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net