1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট করছে মজির আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

লাকসামে প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট করছে মজির আহমেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৯০ বার

লাকসাম পৌরসভার ০৮ নং ওয়ার্ড দক্ষিণ লাকসামে বাংলাদেশ ফ্লাওয়ার মিলের বিপরীত পাশে একটি পুকুর প্রকাশ্য দিবালোকে ভরাট করছে মজির আহমেদ। পৌরসভার মধ্যে পুকুর ভরাটে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করেই প্রকাশ্য দিবালোকে পুকুর ভরাট করে যাচ্ছে।
২০১৭ সালের ২০ই জানুয়ারি রোজ শুক্রবার রাতে লাকসাম বাজারে সৃষ্ট হয় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ইতিহাস। যার ফলে নিঃস্ব হয়ে পড়ে শত মানুষ। এই বহাল অগ্নিকাণ্ডের পরেও ভবিষ্যতের কথা চিন্তা না করে পুকুর ভরাট চলছে। সারাদেশে একের পর এক পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করে গড়ে উঠছে স্থাপনা যার ফলে অগ্নিসংযোগ হলে পানির সংকট এবং বর্ষায় সৃষ্ট হয় জলাবদ্ধতা। তাই সরকার প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ জারি করে।
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
এই বিষয়ে লাকসাম উপজেলার ভূমি কর্মকর্তা উজালা রাণী চাকমার সাথে কথা বললে তিনি লাকসাম জার্নাল কে জানান, লাকসাম ভূমি অফিস ও দৌলতগঞ্জ তহসিল অফিসের একাধিক কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় দুটি অফিসে লকডাউন জারি করা হয়, যার ফলে তিনি এই বিষয়ে কোন তথ্য পায়নি। তিনি আরো বলেন এই বিষয়টি তদন্ত করে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net