1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে নিখোঁজের ১দিন পর শিশু ও ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

লালমনিরহাটে নিখোঁজের ১দিন পর শিশু ও ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট:
লালমনিরহাটে নিখোঁজের ৩দিন পর বেলাল হোসেন (৩০) নামে এক যুবক ও নিখোঁজের ১দিন পর গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ২৭ জুলাই দুপুরে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগীপাড়া জোড়াদেবী এলাকা থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্য বেলাল হোসেন ছিলেন মাইক্রো চালক ও সদ্য বিবাহিত। সে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা এলাকার আবুল কালামের পুত্র।

স্থানীয়রা জানান, গত শনিবার ২৫ জুলাই রাত ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একজনের সঙ্গে দেখা করতে এসে আর বাড়ি ফিরেনি সদ্য বিবাহিত মাইক্রো চালক বেলাল হোসেন। অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে বেলাল হোসেনের মা জরিনা বেগম বাদী হয়ে গত রোববার ২৬ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার ২৭ জুলাই দুপুরে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের যুগীপাড়া জোড়াদেবী এলাকায় বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের পাশে পাটক্ষেতে কাজ
করতে গিয়ে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্য বেলাল হোসেনের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবার ও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা বেলাল হোসেনকে হত্যা করে জাতীয় মহাসড়কের পাশে পাটক্ষেতে ফেলে দেয়।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর গালিব হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার ২৭জুলাই সকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার ওয়াবদা ব্রীজের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে মঙ্গলবার এতথ্য জানান, পুলিশ। গালিব হোসেন ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র।

এছাড়া মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net