1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

লোহাগাড়ায় যুবকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৭০৯ বার

লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা ও ভিত্তিহীন ধর্ষণ চেষ্টার ঘটনা সাজিয়ে থানায় দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিকার চেয়ে বুধবার (২৯ জুলাই) বিকেল ৫ টায় লোহাগাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মনছুর আলম (২৮) ও জালাল উদ্দীন (৪১)।তারা উপজেলার আমিরাবাদ সুখছড়ি কামারদিঘী বারেক চৌধুরী পাড়ার বাসিন্দা।

লিখিত বক্তব্যে বলেন, গত ১৬ জুলাই রাতে আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কামারদিঘী পাড়স্থ বারেক চৌধুরী পাড়ায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন ঘটনা সাজিয়ে আমাদের এলাকায় ভাড়া বাসায় থাকা ময়না বেগম আছমা নামক এক নারীকে ভিকটিম বানিয়ে বাদী করে আমরা দুইজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন।

যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও একান্ত ষড়যন্ত্রমুলক।যে ঘটনার সাথে আমরা নূন্যতমও জড়িত নয়।

ষড়যন্ত্রকারীরা শুধু থানায় অভিযোগ করে ক্লান্ত নয়, স্থানীয় বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে।আমরা এ মিথ্যা ও ভিত্তিহীন প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আরও
বলেন, লোহাগাড়া থানায় আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ তদন্ত করে সত্য ঘটনা উদঘাটন করে জাতির সামনে তুলে ধরাতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net