1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক নেতা আকরাম হাসপাতালে ভর্তি সকলের কাছে দোওয়া চেয়েছেন তিনি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সাংবাদিক নেতা আকরাম হাসপাতালে ভর্তি সকলের কাছে দোওয়া চেয়েছেন তিনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৪২ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টারঃ “মানুষ মানুষের জন্য ‘জীবন জীবনের জন্য’ ও বন্ধু’ মানুষকি একটু সহানুভূতি পেতে পারেনা” ভুপেন হাজারীকার বহুল আলোচিত গানটি আজও শাংবাদিক নেতা আকরামকে নারা দেয়। তারই ধারাবাহিকতায় চলে আসা দেশের বৃহত্তম শিল্প এলাকা আশুলিয়ায় রপ্তানিতে শুরু হয় লেখা-লেখি খেটে খাওয়া কর্মজীবি মেহনতী মানুষের দাবি দফা আদায়ের প্রত্যয়ে শুরু দেশের মহত পেশা সাংবাদিকতা। তাই জোরালো ভুমিকা রাখতে যুক্ত হন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নির্বাচনে ৭ই মার্চ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদন্দিতা করে বিপুল ভোটে নির্বাচিত হন এ নেতা। এরই ধারাবাহিকতায় চলে ছোটাছুটি কর্মচঞ্চল মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে পরায় থেমে যায় গতি। আর সেই গতি ঠিক রাখতে শুরু হয় চিকিৎসা। চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় চিন্তিত ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ আকরাম সরদার। এরই মর্ধ্যে দেখা দেয় করোনা পরিস্থিতি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার শরিরে করোনার উপসর্গ দেখা দেয়ায় প্রথমে করোনা টেস্টে করানো হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে। পরে করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসায় আবারও শরিরের অন্যান্য টেস্ট করে জন্ডিস ধরা পরে। জন্ডিসের চিকিৎসাও করা হয়, কিন্তু কোন উন্নতি না হওয়ায় আবারো টেস্ট করা হয়, পরে ফুসফুসে পানি জমেছে বলে টেস্টের রেজাল্টে এসেছে । মুমূর্ষ অবস্হায় সাংবাদিক নেতা জনাব আকরাম সর্দারকে উন্নত চিকিৎসার জন্য দেশের প্রখ্যাত ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ৮টায় তার অপারেশন করানো হয়। সাংবাদিক নেতা জনাব মোঃ আকরাম সরদার তারই সহকর্মী শ্যামল বাংলার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানুকে অনেক আক্ষেপের সংগে বলেন আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি, আমার কোনো প্রকার খোজ খবরও কেউ নিলেননা। আল্লাহ যেনো আমাকে সুস্হ করে আপনাদের মাঝে ফিরিয়ে দেন সেই দোওয়া করবেন। সকলের কাছে আমার চাওয়া পাওয়া দোওয়া করবেন আমার জন্য আমি যেনো দ্রুত সুস্থ হয়ে ফিরিয়ে আসতে পারি। তিনি এখন কিছুটা সুস্হ অনুভব করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net