1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত : অপরাধ মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা দরকার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

সীতাকুণ্ডে মাদক নির্মূলে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত : অপরাধ মুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা দরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫৩৮ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
সীতাকুণ্ডের আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করছেন। ডাকাতি-মাদকসহ সব অপরাধ নির্মুল করতে চাই আমরা। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা দরকার। সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরে আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা সতর্ক হব। ভবিষ্যতে সে ভুল আমরা করব না। এভাবেই পরিবর্তন আসবে। বুধবার বিকাল ৩টায় সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা।
তিনি আরো বলেন, আপনারা (সাংবাদিক) সহযোগিতা করলে কোন অপরাধীই ছাড় পাবে না। এদিন থানা অভ্যন্তরে আয়োজিত এ সভায় আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ওসি (তদন্ত) সুমন বণিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাংবাদিক একই দায়িত্ব পালন করে থাকেন। উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য এলাকার আইন-শৃঙ্খলার উন্নয়ন। দেশ ও জাতির স্বার্থ রক্ষাই আমাদের প্রধান কাজ। সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকরা দেশ ও জাতির সামনে তুলে ধরে বলেই জাতি সমাজের চিত্রগুলো দেখতে পায়। এজন্য পুলিশের ভালো এবং মন্দ উভয় রকম কাজই পেশাদার সাংবাদিকরা করে থাকেন। সীতাকুণ্ডে অপরাধ দমনে পুলিশকে সবরকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এদিকে সাংবাদিকরা প্রেসক্লাবের পক্ষ থেকে সকল প্রকার অপরাধ, মাদক, জুঁয়া, সন্ত্রাস দমনে থানাকে সহযোগীতার আশ্বাস দেন এবং কোন নিরাপরাধ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় তার জন্য ওসির প্রতি আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net