1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় ১৭জন সহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

হাতিয়ায় ১৭জন সহ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৭১ বার

জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আরো ১৭জন সহ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫জনে দাড়িয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিজাম উদ্দিন মিজান।
গত শনিবার সকালে উপসর্গ থাকায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে হাতিয়া থেকে ৩৮জনের নমুনা পাঠানো হয় । বুধবার সকালে মেইলে ৩৮জনের নমুনার ফলাফল পাঠানো হয় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে ১৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়ায় যায়।
নতুন আক্রান্ত ১৭ জন হলো হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, দুইজন স্বাস্থ্য সহকারী, একজন পল্লী চিকিৎসক, উপজেলা ভুমি অফিসের এক কর্মচারী, বিদ্যুৎ অফিসের দুইজন লাইন ম্যান, দুইজন প্রধান শিক্ষক, ঔষধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি, চরঈশ্বর ৫নং ওয়ার্ডের এক গৃহীনি, পৌরসভার ৬নং ওয়ার্ডের দুইজন, ৫নং ওয়ার্ডের একই পরিবারের ৩জন ও মেঘনা গ্রæপের একজন বিক্রয় প্রতিনিধি।
হাতিয়াতে প্রথম থেকে বুৃধবার পর্যন্ত ৪৬৫ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৪৫০জনের নমুনার ফলাফল পাওয়া যায়। যাতে নতুন ১৭জন সহ ৫৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১১জনকে করোনা মুক্ত ঘোষনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, আক্রান্ত সকলের বাড়ী লকডাউন করা হয়েছে। যেহেতু আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে আমরা নতুন করে কিছু সিদ্বান্ত নেব যা অছিরেই বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net