1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাপক এমাজউদ্দিন ছিলেন দেশপ্রেমিক শক্তির অভিভাবক : ডাঃ ইরান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অধ্যাপক এমাজউদ্দিন ছিলেন দেশপ্রেমিক শক্তির অভিভাবক : ডাঃ ইরান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩২১ বার

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ ছিলেন জাতীয়তাবাদী ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক শক্তির অভিভাবক। তার মৃত্যুতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা পূরন হওয়ার নয়। বর্তমান ক্রান্তিকালে তার শুন্যতা জাতি অনুভব করবে। মানবতার মুক্তি, গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টি ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তার কলম ও চিন্তা জাতিকে পথ দেখিয়েছে। তিনি গণমানুষের অধিকার, গনতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখন্ডতা সুরক্ষায় বিশ্বাস করতেন। দেশের মহাসংকটময় দুর্দিনে তাকে হারিয়ে আমরা বাকরুদ্ধ। জাতির ক্রান্তিকালে তিনি জাতির বিবেক হিসেবে কাজ করতেন।

তিনি বলেন, ক‌রোনা ভাইরাস প‌রি‌স্থি‌তি‌তে দে‌শের স্বাস্থ্যখা‌তের চরম অব্যবস্থাপনা, লুটপাট ও নগ্ন দলীয়করনের চিত্র ফু‌টে উঠে‌ছে। জনগ‌নের ভো‌টে নির্বা‌চিত না হওয়ায় সরকার দুর্নী‌তি ও লুটপাট বন্ধ কর‌তে পার‌ছে না। জনগ‌নের চি‌কিৎসার আগে স্বাস্থ্যখা‌তের সু‌চি‌কিৎসা জরুরী। তাই সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আজ (রোববার) দুপুরে দলীয় কার্যালয়ে অধ্যাপক ড. এমাজউদ্দিনের স্মরনসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, ঢাকা উত্তর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলী, ঢাকা দক্ষিন লেবার পার্টির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবীর, আবদুর রহমান খোকন, কেন্দ্রীয় নেতা রাসেল পাটোয়ারী, যুবমিশন সদস্য সচিব সৈকত চৌধুরী ও ছাত্রমিশন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন লেবার পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net