1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অর্থ সঙ্কটে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা বিগত তিন বছরের টাকা বকেয়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত  মাগুরার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

অর্থ সঙ্কটে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা বিগত তিন বছরের টাকা বকেয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৭১৪ বার

মঈন উদ্দীন: অর্থ সঙ্কটে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা। আর্থিক প্রণোদনা ও ব্যাংক ঋণের কথা ভাবছেন ব্যবসায়ীরা। তাদের দাবি বিগত বছরের ট্যানারি মালিকদের থেকে টাকা পাবে রাজশাহীর চামড়া ব্যবসায়ীরা। এছাড়া করোনাকালে বসে থেকে খেয়ে সব পুঁজি শেষ হয়েছে। এমন সঙ্কটময় সময়ে অর্থ সঙ্কটে রয়েছেন তারা। রাজশাহী জেলা চামড়া গ্রুপের নেতারা জানায়, ২০১৭ সালের চামড়ার টাকা ট্যানার মালিকদের থেকে পাওয়া যাবে। তার পরেও ২০১৮-১৯ দুবছর গেছে। সেই বছরগুলোতেও বকেয়া পড়েছে ট্যানার মালিকদের কাছে। এমন অবস্থায় ব্যাংক ঋণ ও ট্যানার মালিকদের সহাযোগিতা ছাড়া চামড়া কিনতে পারবেন না রাজশাহীর ব্যবসায়ীরা।
তারা বছলেন, কোনো ব্যবসায়ী চামড়া না কিনলেও এই জাতীয় সম্পদ নষ্ট করা যাবে না। নিজেরাই চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করতে পারবেন। লবণজাত করলে চামড়ায় পচন ধরবে না।
জানা গেছে, গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা দাম ছিলো। আর এবছর চামড়ার দাম গত বছরের তুলনায় ২৩ থেকে ২৯ শতাংশ পর্যন্ত কমিয়ে নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮ থেকে ৩২ টাকা করা হয়েছে।
রাজশাহী জেলা চামড়া গ্রুপের সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন, রাজশাহী জেলায় প্রতি ইদে ৬০ থেকে ৭০ হাজার পশু কোরবানি করা হয়। সেই চামড়াগুলো নাটোরের ব্যবসায়ীদের মাধ্যমে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net