1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুরের মনজুর আলম চেয়ারম্যানের শোকসভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ইসলামপুরের মনজুর আলম চেয়ারম্যানের শোকসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩১৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মনজুর আলম সাওদাগরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে মনজুর আলম চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।

সংগঠনের ইসলামপুর সুইসগেইট চেয়ারম্যান বাজারস্থ অফিসে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর আওয়ামী লীগের উপদেষ্ঠা কাউসার ইদ্রিস।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।

সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আব্দুল কাদের, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম দাদা,সাধারণ সম্পাদক শাহাজাহান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর এম.ইউ.পি, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ,সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হিরো প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন, তিনি শুধু ইসলামপুরের নেতা নই, বৃহত্তর ঈদগাঁহ আওয়ামী লীগের নেতা ছিলেন।

সভা শেষে মনজুর আলম চেয়ারম্যান স্মৃতি সংসদের সকল সদস্যদের মতামতের আলোকে হাসান আলীকে সভাপতি ও আনোয়ারুল আজম খোকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net