1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহি নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কক্সবাজারে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহি নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৫৩ বার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

হতাহত ৩ জনই মোটর সাইকেল আরোহী।
নিহত যুবক সাইফুল ইসলাম (৩০) পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের হলদিয়াশিয়া এলাকার বাসিন্দা বলে জানা হেছে।

রবিবার (১২ জুলাই) বিকাল সাড়ে তিনটায় রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটিরাস্তা নামক স্থানে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরতর আহত অপর ২জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

এরা হলেন একই এলাকার আফসার (২৮) ও জয়নাল (৩০)।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, কক্সবাজারমুখি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ৩২-৭১৩২) এর সাথে বিপরীতমুখি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম। আহত আফসার ও জয়নালকে মূমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
এতে গাড়ি দুটিও দুমড়ে মুছড়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানিয়েছেন, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আরো ২ জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net