1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বিদেশী মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

কক্সবাজারে বিদেশী মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩৩৯ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ২০টি কাঁচের বোতলের বিদেশী মদ ও ৪০টি বিয়ারের ক্যানসহ মোঃ আরেস (২২) নামে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।

আটক মাদক কারবারী টেকনাফ উপজেলার জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র।

বৃহস্পতিবার দুপুর ৩টায় র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

গত বুধবার (২২ জুলাই) আনুমানিক রাত ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের কেরুনতলীর চাইল্যাতলী ব্রিজের উত্তরে টেকনাফ-কক্সবাজার পাঁকা সড়কের উপড় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ আরেস ২টি বস্তাসহ দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।

পরে তার হাতে থাকা ২টি বস্তা তল্লাশী করে ২০টি কাঁচের বোতলের বিদেশী মদ ও ৪০টি বিয়ারের ক্যান উদ্ধার করে।
যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net