ঢাকা   ০৪:৩৭:৪৯ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

কক্সবাজারের ৩ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর কল্যাণ ট্রাস্টের অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬০৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি : প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেয়েছেন কক্সবাজারের তিনজন সংবাদকর্মী।
তারা কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারের পক্ষে অনুদানের সাড়ে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর দুস্থ, অসুস্থ ও অস্বচ্ছল সদস্যরা এসব অনুদান পেয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাহজান আলি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, এসএ টিভি’র জেলা প্রতিনিধি আহসান সুমন ও কক্সবাজার প্রতিদিনের সম্পাদক বিপ্লব কান্তি দে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি