1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

কিশোরগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩৩৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন আবু বকর নামে এক প্রবাসী স্বামী। পারিবারিক কলহের জের ধরেই ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড।

মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামে এ ঘটনা ঘটে। দেশে ফেরার তিনদিনের মাথায় এ ঘটনা ঘটিয়েছেন প্রবাসী। নিহত মাহফুজা আক্তার (৩৫) ময়মনসিংহের সোহরাব উদ্দিনের মেয়ে।

পুলিশ জানায়, ১২ বছর আগে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দগদগা গ্রামের আবু বকরের সঙ্গে বিয়ে হয় মাহফুজা আক্তারের। ছয় বছর আগে স্বামী আবু বকর বিদেশ চলে গেলে দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন মাহফুজা। গত ১৭ জুলাই আবু বকর দেশে ফেরেন। সোমবার (২০ জুলাই) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন মাহফুজা। রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় তার। এ ঘটনার জেরে মঙ্গলবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মাহফুজাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান আবু বকর।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net