1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে ধৃত চোর ছিনতাই ও লুটপাট - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

গোপালগঞ্জে ধৃত চোর ছিনতাই ও লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে একটি ডিসট্রিবিউশন হাউজ থেকে ধৃত দুই চোরকে ছিনিয়ে
নেয়া, লুটপাট, ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটেছে। এক চোরকে পুলিশে সোপর্দ
করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ শহরতলীর হরিদাসপুর এলাকার
কোকাকোলা ডিসট্রিউশন হাউজে।
ডিসট্রিউবিশন হাউজের সত্বাধিকারী তানভির হোসেন জানান, আমাদের
হাউজের পিছনে একটি হাঁসের খামার রয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে
ওই খামার থেকে ৩ চোর হাঁস চুরি করার সময় মাঠে গরু চরাতে যাওয়া মোশারফ
শেখ দেখে ফেলেন। তখন তিনি শোর চিৎকার দিলে আমরা গিয়ে পিয়াল শেখ নামের
এক চোরকে ধরে ফেলি। বাকী দুইজন লাবু শেখ ও রাব্বি শেখ পালিয়ে যাওয়ার সময়
হরিদাসপুর ব্রীজের পাশে বাড়ির লোকজন পাকড়াও করে। ওই দুই চোরকে
ডিসট্রিউবিশন হাউজের নিয়ে আসছিল। পথিমধ্যে তাদের আত্মীয় নয়ন,
শাহিদুল, কবির ও আলমসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে লাবু ও রাব্বিকে ছিনিয়ে
নিয়ে যায়। তার কিছুক্ষণ পর চোরদের বংশিয় ১৫/২০ জন আমাদের ডিসট্রিউবিশন
হাউজে ঢুকে আমার বড় ভাই লুৎফর রহমানকে বেধড়ক মারপিট করে। এসময়
হামলাকারীরা ক্যাশে থাকা প্রায় ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও একটি
মোটরসাইকেল ও মালামাল ভাংচুর করে। তবে ধৃত চোর পিয়ালকে ছিনিয়ে নিতে
ব্যর্থ হয়। পিয়ালকে আমরা পুলিশে সোপর্দ করেছি। মামলার প্রস্তুতি চলছে। হামলা
ও মারপিটের পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে রেকর্ড আছে বলেও জানান
তিনি।
ধৃত পিয়াল হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের হিরু শেখ, লাবু একই গ্রামের মুরাদ
শেখ ও রাব্বি তোরাব শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, একজন
হাঁস চোরকে ধরে তারা পুলিশে সোপর্দ করেছে। ছিনতাই, হামলা ও ভাংচুরের
বিষয় আমাকে জানায়নি। তবে অভিযোগ পেলে মামলা নেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net