ঢাকা   ০৮:২২:২১ পিএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

চট্টগ্রামের সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের এর মৃত্যুতে জামায়াতের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪০০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কৃতি সন্তান, বান্দরবান ও সাবেক চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা, শাহ ছৈয়দ মক্কী (রহঃ) ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ও কালিয়াইশ মলিয়াকুল শাহ হাকিমিয়া (রহঃ) হেফজখানার প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের সাহেব গতকাল সকাল ১২ ঘটিকায় নগরীর কসমোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব জাফর সাদেক, নায়েবে আমীর জনাব মুহাম্মদ ইসহাক ও সেক্রেটারী ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান।
নেতৃবৃন্দ শোক লিপিতে বলেন, মরহুমের মৃত্যুতে একজন শিক্ষাবিদ ও সমাজসেবককে হারালেন। আমরা তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিবারের সকলকে সবরে জামিল দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি