1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় দলের ক্রিকেটার রুবেলের পার্কে হরিণ শাবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

জাতীয় দলের ক্রিকেটার রুবেলের পার্কে হরিণ শাবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৫৪ বার

নইন আবু নাঈমঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের লিজ নেওয়া বাগেরহাট শহরের পৌর পার্কে একটি হরিণ শাবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পার্কের অভ্যন্তরে হরিণ শাবকটিকে মাটি চাপা দেয়া হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পার্কের অভ্যন্তরে হরিণ থাকার ঘরে শাবকটিকে অসুস্থ্য হয়ে পড়ে। শাবকটির মুখ থেকে লালা বের হচ্ছে দেখতে পেয়ে পার্কের কর্মীরা ক্রিকেটার রুবেল হোসেনকে জানান। পরে বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান পার্কে এসে হরিণ শাবকটিকে মৃত ঘোষনা করেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন বলেন, সরকারি অনুমতি নিয়ে পার্কে হরিণ পালনের ব্যবস্থা করি। দর্শনার্থীদের সাথে আসা শিশুরা হরিণ দেখে আনন্দ পায়। আমি ৪টি হরিণ এনেছিলাম। কয়েকমাস আগে একটি হরিণ দুটো বাচ্চা দিয়েছে। এর মধ্যে পুরুষ বাচ্চাটি আজ মারা গেল। শাবকটির বয়স ছিল ৪ থেকে ৫ মাস। খুব সখের ও আদরের ছিল হরিণগুলো।

রুবেল আরও বলেন, মারা যাওয়া বাচ্চাটির পায়ে একটি লাল ফোলা চিহ্ন রয়েছে। আসলে কিভাবে কেন মারা গেল তা বলতে পারছি না। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমানের পরামর্শে শাবকটিকে পার্কের এক পাশে মাটি চাপা দেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, আমি পার্কে পৌছানোর আগেই হরিণ শাবকটি মারা গেছে। আসলে কেন মারা গেছে তা নিদৃষ্ট করে বলা যাচ্ছেনা। হরিণ খুব সেন্সেটিভ প্রানী তাই যেকোন সমস্যায় মারা যেতে পারে। তবে শাবকটি খাদ্যে বিষক্রিয়ার কারণে মারা যেতে পারে বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net