1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩২৯ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পৌর এলাকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন বল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মিশান রহমান, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, মেহদি হাসান, হিমেল প্রমুখ।
এসময় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় ৫ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন ধরনের গাছ রোপন করার উদ্বোধনী দিন আজ। এছাড়াও জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যে সকল স্থানে মানুষের চলাচল ও বিশ্রামাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net