1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝুঁকির মুখে রায়েন্দা খালের দ্বিতীয় সেতু! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

ঝুঁকির মুখে রায়েন্দা খালের দ্বিতীয় সেতু!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৬১০ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলার রায়েন্দা খালের ওপর সদ্যনির্মিত কাঠের সেতুটি ঝুঁকির মুখে পড়েছে। গত রবিবার দুপুরে বালু বোঝাই একটি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিলে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। আজ সোমবার দুপুরে আরেকটি খালি কার্গো পুনরায় আবারও ধাক্কা দিলে সেতুটি দুমড়ে মুচড়ে জাহাজটি আটকে যায়।

উপজেলার মধ্যে জনবহুল খোন্তাকাটা ও রায়েন্দা দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ সহ স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলের অন্যতম মাধ্যম সেতুটি দুই বারের ধাক্কায় নড়বড়ে অবস্থায় মানুষ উঠলেই দুলতে থাকে। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা।
প্রায় তিন মাস আগে আরসিসি ঢালাইয়ের রায়েন্দা সেতুটি হেলে পড়লে উপজেলা প্রশাসন পরিত্যক্ত ঘোষণা করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয় এবং প্রায় পাঁচ লাখ টাকা ব্যায়ে লোহার অ্যাঙ্গেল ও কাঠের স্লিপার দিয়ে নতুন নেতুটি নির্মাণ করা হয়।
খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন মহিউদ্দিন ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন জানান, জাহাজের মালিক দেলোয়ারের কাছ থেকে ২৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেতু মেরামতে লক্ষাধিক টাকা ব্যয় হবে বলে ধারণ করা হচ্ছে। সেতুটির মেরামত খরচ দুই ইউনিয়ন পরিষদ থেকে বহন করা হবে এবং জনসাধারনের যাতে কষ্ট না হয় সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net