1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে ঈদকে সামনে রেখে গরু বিক্রির জন্য প্রস্তুতি চলছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক

টংগীতে ঈদকে সামনে রেখে গরু বিক্রির জন্য প্রস্তুতি চলছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫৬৩ বার

অনলাইনে কোরবানির পশু বেচা-কেনা অনেক আগে থেকেই শুরু হলেও এবার অনলাইনে বেচাকেনা জমবে ভালো। কারণ করোনাভাইরাস (কোভিড-১৯) বদলে দিয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সচেতন মানুষ এখন ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই দৈনন্দিন কাজকর্ম করছেন। ভাইরাসের সংক্রমণ এড়াতে মানুষ এখন অফিস, ব্যবসা-বাণিজ্য, নিত্যপণ্য কেনাকাটা, শিক্ষা-স্বাস্থ্য সবকিছুতেই ব্যবহার করছেন অনলাইন প্লাটফর্ম। গাজীপুরে বিভিন্ন খামারীর মালিকরা গরু মোটা-তাজা করে এবারের ঈদে অনলাইনে গরু বিক্রয়ের জন্য প্রস্তুত করেছেন।

গাজীপুর টঙ্গী দত্তপাড়া এলাকায় হাবীব ফার্ম এর মালিক হাবিবুর রহমান জানান, আমার খামারের চল্লিশ টি গরু অত্যন্ত সযত্মে লালন-পালন করে এবারের কোরবানীতে বিক্রয়ের জন্য প্রস্তুত করেছি। তিনি বলেন বাজার ভালো হলে এই গরুগুলো বেশি দামে বিক্রি করতে পারবো। এছাড়া অনলাইনে ভালো সাড়া পাচ্ছি তবে অগ্রিম কিছু বলতে পারছিনা। তিনি বলেন এই প্রথম তিনি গরুর খামার দিয়েছে তাতে করোনা ভাইরাস সব উলটপালট করে দিয়েছে।তাই এবার যদি ব্যাবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাই তবে আমার অকল্পনীয় ক্ষতি হয়ে যাবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গরু-ছাগলসহ কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছেন অসংখ্য কৃষক, খামারি ও ব্যবসায়ী। গ্রামের অনেক খামারিও এখন অনলাইনে বেচাকেনা করছেন। অনেকে ফেসবুক পেজের মাধ্যমে গ্রুপ করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অপেক্ষা এখন ক্রেতাদের জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net