1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকায় আনা হবে না এন্ড্রু কিশোরের মরদেহ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ঢাকায় আনা হবে না এন্ড্রু কিশোরের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩১৭ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

থেমে গেল কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনের গল্প। দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ ৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। গানের ভুবনে উড়বে না এন্ড্রু কিশোরের রঙিন ফানুস।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনসহ শোবিজে।

এদিকে এন্ড্রু কিশোর মারা গেছেন রাজশাহীতে, নিজের বোনের ক্লিনিকে। বর্তমানে রাজশাহীর একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে তার মরদেহ।

শিল্পীর পরিবার জানিয়েছে, দাফন পর্যন্ত এখানেই থাকবে এন্ড্রু কিশোরের মরদেহ। অর্থাৎ ঢাকায় আনা হবে না তাকে।

করোনা দেশের পরিস্থিতির কথা ভেবেই শিল্পীর পরিবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এর আগে টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে তিনি মিরপুরে নিজের বাসায়ই অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে রাজশাহীতে নিয়ে যান তার বোন শিখা বিশ্বাস। আজ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net