1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯৫ বার

চট্টগ্রামের কর্ণফুলী প্রেস ক্লাবের উদ্যোগে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় কর্ণফুলী প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নুরুল আমিন মিন্টু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুর, সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাব-এর সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণী-এর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট, পেশাগত চ্যালেঞ্জ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কর্ণফুলীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বক্তারা কর্ণফুলীতে বস্তুনিষ্ঠ, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণমানুষের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবও উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে নুরুল আমিন মিন্টু বলেন, কর্ণফুলী প্রেস ক্লাব কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটি হবে গণমানুষের কণ্ঠস্বর। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতা করে অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম এবং জনদুর্ভোগের বিষয়গুলো নির্ভীকভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। সাংবাদিকদের ঐক্য, সততা ও পেশাগত দায়িত্ববোধই প্রেস ক্লাবের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, কর্ণফুলী প্রেস ক্লাবকে একটি আদর্শ, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সকল সদস্যকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net