1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তিতাসে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৩৩ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
মুজিব শতবর্ষ ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে দেশের সব জেলা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে কুমিল্লার তিতাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (৪ জুলাই) উপজেলার ৩নং বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও মাস্ক বিতরণ করে এ সংগঠন।

বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এসময় তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ৩ং বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম কিশোর, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের সাবেক সহ সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম শিকদার জয়, যুগ্ম আহবায়ক ও হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দীন শিশির, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরদার প্রমূখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ডাঃ এম এ সাত্তার, ওমর ফারুক, সেচ্ছাবেক লীগ নেতা আরিফুর রহনান,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net