ঢাকা   ০১:৩৩:৩৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

নওগাঁয় শ্রেষ্ঠ ইউএনও হলেন আব্দুল হালিম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল হালিম। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সততা, ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণসহ সামাজিক উন্নয়নে অবদান রাখায় জেলার শ্রেষ্ট হিসেবে তাঁকে শুদ্ধাচারে পুরস্কৃত করা হবে।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা’র আলোকে ২০১৯-২০ অর্থ বছরে জেলা ও উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার প্রদানের জন্য ইউএনও আব্দুল হালিমকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, নওগাঁ কালেক্টরেটের প্রধান সহকারী ইয়াছিন আলী ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এমদাদুল হক এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীগণকে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেষ্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হবে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি