1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩২১ বার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর প্রেসক্লাবের সদস্য দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সুইট হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সর্বস্তরের সাংবাদিকেরা।

রবিবার দুপুরে নওগাঁ কোর্ট চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এমআর রকি, মাহমুদুন নবী বেলাল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, ডিবিসি নিউজ টেলিভিশসের প্রতিনিধি এ.কে. সাজু সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় থেকে গত ৮ই জুলাই বুধবার সন্ধ্যা ৮.৩০ মিনিটের সময় জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, দেশের কণ্ঠ ও তরঙ্গ নিউজ ২৪.কম এর সাংবাদিক সুইটকে মহাদেবপুর থানা ও নওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ সাংবাদিক সুইট কে চ্যালেঞ্জ করে তোমার কাছে অবৈধ কিছু আছে এরপর তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে পাশে থাকা সুইটের মটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে সামান্ন ফাঁকা স্থান থেকে ৪৪ পিচ ইয়াবা উদ্ধার করে তাকে আটক দেখানো হয়। যা স্থানীয় বাসিন্দা ও আমাদের মনেকে প্রশ্নবৃদ্ধ করে।

বক্তারা আরও বলেন সুইট হোসনকে জন সম্মুখে আটক করার পরও এজাহারে উল্লেখ করা হয়েছে দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়েছে। আর তাই এ ঘটনায় সুস্পষ্ট তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর মাধ্যমে তদন্ত দাবী তুলে ধরেন সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net