1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারীর ক্ষমতায়নে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে: স্পিকার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নারীর ক্ষমতায়নে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে: স্পিকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৪৫ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন করতে হলে বেশি করে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা সহজ করা খুবই জরুরি বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (২০ জুলাই) স্পিকারের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে একথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে নারী ও শিশু সহিংসতা, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার করোনার এই পরিস্থিতিতে অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্পের পাশাপাশি কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন এবং অধিক কর্মসংস্থান তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নারী ও শিশুদের সহিংসতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন বিশেষ করে মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে নিয়মিতভাবে কাউন্সিলিং এবং সেমিনার খুবই কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মিয়া সেপ্পো বলেন, ইউএনডিপি সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রশংসা করেন এবং আগামীতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জিসহ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net