1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী জেলা প্রশাসককে জেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

নোয়াখালী জেলা প্রশাসককে জেলা প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বদলি জনিত কারনে জেলা প্রশাসক তন্ময় দাশকে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের এডিএম তরিকুল ইসলাম, সাবেক প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মীর হোসেন মীরন, বাসসের জেলা প্রতিনিধি মেসবাহুল হক মিঠু,টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মানিক ভূইয়া, মানব জমিনের স্টার্ফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল,সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মাসুদুর রহমান শিপন, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, চ্যানেল আইয়ের আলাউদ্দিন শিবলু,বার্তা২৪ এর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, একুশ টিভির জেলা প্রতিনিধি আরেফিন শাকিল, দৈনিক জাতীয় নিশানের নুর করিম, দেশ টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান,আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দীন মিলন রেজওয়ান সিদ্দিকী, আবদুল মোতালব, প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন মানব জমিনের স্টার্ফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল।

এ সময় বিদায়ী জেলা প্রশাসকের উদ্দ্যেশে বিভিন্ন জেলা সাংবাদিকরা উনার বিভিন্ন কর্মকাণ্ড ও তার দক্ষ ভূমিকা নিয়ে স্মৃতি চারণ করেন।

পরে বিদায়ী সংবর্ধনা নিতে গিয়ে জেলা প্রশাসক তন্ময় দাশ বলেন, আমি এ জেলাকে আমার নিজের মত করে দেখেছি। এ জন্য আপনারা জানেন আমি চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। কাজ করতে গিয়ে অনেক কাজ শেষ করেছি আবার কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি সে কাজ গুলো ও শেষ হবে।

পরিশেষে আপনারা যারা আমাকে এ সংবর্ধনা প্রদান করেছেন আপানাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net