1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় ছুরিকাহত হয়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

পটিয়ায় ছুরিকাহত হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৬৯৬ বার

গিয়াস উদ্দীন (পটিয়া,চট্টগ্রাম)ঃ
চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম সুমন (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাতে সাইফুল ইসলাম সুমনের মৃত্যু হয় বলে জানান পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন।

নিহত সাইফুল ইসলাম সুমন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। করোনাভাইরাসের সঙ্কটের শুরুতে দেশে ফিরেছিলেন সুমন।

জানা যায়, সুমনের স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যান। সুমন স্ত্রীকে নিতে গত (১৭ জুলাই) বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে যান। এ সময় সুমনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের ঝগড়া হয়।

সুমনের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, ঝগড়ার একপর্যায়ে সুমন নিজেই গলায় ছুরি দিয়ে আঘাত করে। পরে তারা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, শ্বশুরবাড়ির লোকজন বলেছেন সুমন নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছেন। অন্যদিকে সুমনের পরিবারের অভিযোগ, তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net