1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচ বছর পর ডিএসসিসির মেয়র প্যানেল নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

পাঁচ বছর পর ডিএসসিসির মেয়র প্যানেল নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৭৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
৪৬ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর মো. শহিদ উল্লাহ, ১৪ নম্বর ওয়ার্ডের (সাধারণ) কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও সংরক্ষিত ১ আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্যানেল নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের দ্বিতীয় সভায় এই মেয়র প্যানেল নির্বাচন করা হয়। মেয়র প্যানেল নির্বাচনে উল্লিখিত তিনজনের নাম প্রস্তাব করা হলে পরিষদ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করেন। পাঁচ বছরেরও অধিক সময় পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বোর্ড সভার অনুমোদনে এবারই প্রথম মেয়র প্যানেল নির্বাচন করা হলো।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সিটি করপোরেশনকে যেমনি গণতান্ত্রিকভাবে পরিচালিত করতে চাই, তেমনি আইন অনুযায়ী পরিচালিত করতে চাই। আইনের কোনো ব্যত্যয় হোক, সেটা আমরা চাই না।

ডিএসসিসির মেয়র কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে সেবা দেয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সেজন্য নতুন সময়সূচি অনুযায়ী ডিএসসিসির সব ওয়ার্ডে যে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ইতোমধ্যে তা জনগণের মাঝে আশার সঞ্চার করেছে এবং জনগণ তাদের সন্তুষ্টি প্রকাশ করছে। এই সাফল্যের দাবিদার আপনারাই। এই কার্যক্রমকে সফল করতে আপনারা নিরলস পরিশ্রম করছেন বলেই আমরা নতুন করে ডিএসসিসিকে গড়ে তোলার যে রূপকল্প হাতে নিয়েছি, তা বাস্তবায়নেও গতি পেয়েছে।

তিনি বোর্ড সভার আলোচ্যসূচি এবং আগামী দিনে ডিএসসিসিকে ঢেলে সাজানোর পরিকল্পনা ও রূপকল্প উপস্থাপন করেন এবং কাউন্সিলররা তাতে একযোগে একাত্মতা প্রকাশ করে সেই রূপকল্প বাস্তবায়নে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net