ঢাকা   ০২:৪১:২৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

রাউজানে র‌্যাবের হাতে আটক দুই অস্ত্র ব্যবসায়ী কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩২৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর থেকে র‌্যাব-৭ এর হাতে আটক হওয়া দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।২৫ জুলাই শনিবার র‌্যাব-৭এর ডিআইডি আহমেদ উল্লাহ (বিজিবি) বাদী হয়ে রাউজান থানায় এই মামাল করেন। মামলার তদন্তকারী অফিসার উপ পরিদর্শক এস.আই শাহাদাত হোসেন জানান,মামলা রুজু শেষে তাদের দু’জনকে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছে।উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছিলেন র‌্যাব-৭।আটককৃতরা হলেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের ছেল রিদোয়ান আবেদীন প্রকাশ জুয়েল (৩০) ও একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি মাওলানা ইব্রাহিম হানফীর ছেলে সুফিয়ান (২৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৭এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছি। আটক দু’জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি