1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৪০ বার

প্রেসবিজ্ঞপ্তিঃ বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে মুজিব বর্ষের আহ্বানে শিলকুপ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বৃক্ষরোপন কর্মসূচি ও বিতরণ সম্পন্ন করা হলো।

‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ বর্তমান সরকারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) সকাল থেকে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হল। বৃক্ষরোপন কার্যক্রম আগামী তিনদিন পর্যন্ত বাঁশখালীর বিভিন্ন পয়েন্টে অব্যাহত থাকবে বলে জানান তারা।

পরিবেশের ভারসম্য রক্ষা করতে সবুজের আহ্বানে সাড়া দিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরের চলতি মৌসুমেও বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন। শিলকুপ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ফাউন্ডেশনের নিবেদিত সদস্যরা এ কর্মসূচি সফল করেন। তারা বৃক্ষরোপনে সাধারণ জনগণকে সচেতন করেন। বাড়ির আঙ্গিনায়, রাস্তার ধারে, মসজিদ, মন্দির, মাদরাসার পাশে খোলা জায়গায় বৃক্ষরোপন করে সবুজের বিপ্লব ঘটানোর জন্য লোকজনদের উৎসাহিত করেন।

বৃক্ষরোপন কর্মসূচি ও বিতরণকালে ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য সাংবাদিক শিব্বির আহমদ রানা, মো. ইয়াছিন আরফাত, আবরার হাসান রিয়াদ, এনামুল হক রাহাত সহ জোন ভিত্তিক শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রকল্যাণ ও অার্থসামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে নিঃস্বার্থ ভাবে সমাজ সেবার কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। অসচ্ছল ও মেধাবীদের সার্বিক সহযোগীতা, A+ সংবর্ধনা, বিতর্ক কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, গ্রামের বাইরে যাওয়া শিক্ষার্থীদের আবাসন সুবিধা, কলেজ ও কোচিংএ ভর্তি, মেধাবীদের বিভিন্ন প্রতিভা প্রকাশসহ সার্বিক সহযোগীতা করে যাচ্ছে অত্র ফাউন্ডেশনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net