1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চুয়াল পদ্ধতিতে মামলার জামিন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী মাগুরায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ারিয়েন্টেশন প্রোগাম অনুষ্ঠিত মাগুরায় মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে জুলাই শহীদ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছেন জামায়াত নারায়ণগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ, এক অভিযুক্তকে গণপিটুনি কুমিল্লার হৃদয়ে আজও জীবন্ত কবি নজরুল ঝড়-বৃষ্টির মধ্যেও তাপপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

ভার্চুয়াল পদ্ধতিতে মামলার জামিন নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৯২ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী আইনজীবী সমিতি কার্যালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার জামিন শুনানী কার্যক্রম প্রসঙ্গে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনলাইনে এ প্রশিক্ষণ চলে।

প্রশিক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুর রহমান প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে ভার্চুয়াল কোর্ট সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণে নরসিংদী জেলা আইনজীবী সমিতির ১শ’ ৫০ জন সদস্য অংশ নেয়। প্রশিক্ষণ শেষে সমিতির সভাপতি মিজানুর রহমান নাজির(আরমান) ও সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার আতাউর রহমান জানান, গত ২৫ মার্চ থেকে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় করোনা ঝুকির কারনে বাংলাদেশে লকডাউন ও ছুটি ঘোষনা করেন সরকার।

সেজন্য দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ ছিলো। ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়াল সিস্টেমে জামিন আবেদন করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইতিপূর্বে নির্দেশনা প্রদান করেন। এতে অনেকেই ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন প্রাপ্ত হয়েছেন। ভার্চুয়াল কোর্ট পদ্ধতির সুফল হলো অনেক দূরে থাকা মামলার স্বাক্ষীরা দূর থেকে এসে স্বাক্ষী দিতে চায় না। ডিজিটাল পদ্ধতিতে এখন অনলাইনের মাধ্যমে স্বাক্ষীরা অনেকেই স্বাক্ষ্য প্রদান করছেন। এটা হলো ভার্চুয়াল পদ্ধতির সুফল।

তবে একচুয়াল কোর্টের সুফল ভার্চুয়াল পদ্ধতিতে সম্ভব নয়। এ পদ্ধতিটা সাময়িক। ভার্চুয়াল কোর্ট পদ্ধতি চালু রাখতে হলে ভালো নেটওয়ার্ক, লজিস্টিক সাপোর্ট প্রয়োজন। এ ব্যাপারে আইন ও বিচার মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net