1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মঞ্চে ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতার পাশে জামায়াত নেতা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

মঞ্চে ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতার পাশে জামায়াত নেতা

টক অব দ্যা নাংগলকোট বাম দিক থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগ সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, টিএইচও ডাঃ দেবদাস দেব, জেলা প্রশাসক ফজল মীর, নাংগলকোট প্রেসক্লাব সেক্রেটারি মাঈন উদ্দিন দুলাল, সর্ব ডানে জামায়াতে ইসলাম এর রোকন ও পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মোঃ কেফায়েত উল্লা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৫৭ বার

জামাল উদ্দিন স্বপনঃ
করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সার্থে জরুরি অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে নাংগলকোট সরকারি হাসপাতালে গত সোমবার অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগ সেক্রেটারি মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেবদাস দেব,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান, নাংগলকোট প্রেসক্লাব সেক্রেটারি ও দৈনিক কালের কন্ঠ সংবাদদাতা মোঃ মাঈন উদ্দিন দুলাল এবং জামায়াতের রোকন ও জামায়াতে ইসলামি বাংলাদেশ পেরিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ কেফায়েত উল্ল্যাহ ।
মঞ্চে অতিথিদের দৃশ্য দেখে উপস্থিত আওয়ামী ঘরানার নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভে ফেটে পড়েন ।
এ নিয়ে নাংগলকোট প্রতিক্রিয়া ও নানারকম মন্তব্য শুনা যাচ্ছে । ভাইস চেয়ারম্যান ইউসুফের ঘনিষ্ঠরা দায়ী করেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবদাস দেবকে । আবার তার সহকর্মীরা দায়ী করেন ভাইস চেয়ারম্যান আবু ইউসুফকে । আবার কেউ সাংবাদিক মাঈন উদ্দিন দুলালকেও দায়ী করেন । কারণ সাংবাদিক দুলালের সাথে জামায়াত নেতার সখ্যতা রয়েছে । স্থানীয় একাধিক সাংবাদিক বলেন দুলাল জামায়াতের কিছু নেতাকে সাংবাদিক পরিচয়ে উপস্থাপন করে সাংবাদিক বানাতে চায় । আবার আওয়ামী সমর্থকেরা বলেন, যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান যখন মঞ্চে জামায়াত নেতার উপস্থিত দেখার পরও মঞ্চে কেন অবস্থান করলেন ? নিশ্চয় উনি সম্মত আছেন !
এ সব নিয়ে নানারকম বিশ্লেষণ চলছে । মোট কথা, বিষয়টি নিয়ে এখন “টক অব দ্যা নাংগলকোট” ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net