ঢাকা   ০৭:৪৫:৫২ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মনপুরায় মুজিববর্ষ উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৬৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই বৃক্ষরোপন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ দিঘির পাড় ও বেলা সাড়ে ১১ টায় হাজীর মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।

উক্ত বৃক্ষরোপণ কর্মসীচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ও হাজীর হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মেসবাহ, সুমন হুসাইন, মানব সেবা সংগঠনের সভাপতি ও ছাত্রলীগ নেতা আওলাদ মাতাব্বর, ছাত্রলীগ নেতা আল আমীন, অপু, রায়হান, আরিফ, ইলিয়াস, শামীম, সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি