1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মাগুরা শ্রীপুরের অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫৮০ বার

মাগুরা,মোঃসাইফুল্লাহ: মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে প্রশাসনের নিরব ভূমিকার কারণে অবৈধ কারেন্ট জালের ব্যবসা এখন জমজমাট। মাগুরা-ঝিনেদা -কুষ্টিয়া ও রাজবা ড়ী জেলার বানিজ্যিক কেন্দ্র যা মাগুরা জেলার শ্রীপুর থানার শেষ প্রান্তে গড়াই নদীর তীর ঘেষে বিরাট এই বানিজ্যিক প্রতিষ্টান লাঙ্গলবাঁধ বাজার টি গড়ে উঠেছে। বাজারটি মাগুরার শ্রীপুর ও ঝিনেদার শৈলকূপা থানার সিমান্তে গড়ে উঠলে ও প্রসাশনিক ভাবে পুরো বাজার টি নিয়ন্ত্রন করে শ্রীপুর থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে বাজারের চুরি পট্টির বেশ কিছু দোকানদার ও জনতা ব্যাংকের নিচে আরো কিছু দোকানী প্রকাশ্যে সরকারী আইন অমান্য করে দীর্ঘদিন ধরে তারা অবৈধ কারেন্ট জালের ব্যবসা জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে।

প্রতিদিন রাজবাড়ি জেলার পাংশা , কালুখালী,
বালিয়াকান্দী , কুষ্টিয়া জেলার খোকসা , কুমার খালী ঝিনাইদহ জেলার শৈলকুপা ও মাগুরা জেলার সদর, শ্রীপুর, মুহাম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকেরা এই বাজারে এসে জাল কিনে নিয়ে যায়।
অবৈধ এসব কারেন্ট জাল প্রতি একশ গ্রাম ৫শ
থেকে ১৫শ টাকা দরে বিক্রি হয়ে হচ্ছে।বাজারে বিভিন্ন এলাকা থেকে কারেন্ট জাল কিনতে আসা অনেকেই জানান ১শ গ্রাম জাল ৭শ /৮শ টাকায় ক্রয় করেছি ।

এব্যাপারে গয়েশপুর ইউপির চেয়ারম্যান আঃ হালিম মোল্যা বলেন বাজারে কে কি বিক্রয় করছে সেটা আমার জানা নেই। শ্রীপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বরত মৎস কর্মকর্তা মোঃ শরীফ হাসান সোহাগ জানান- খুব শিঘ্রিয় আমি ইউএনও স্যারের সাথে আলোচনা করে বাজারে যারা অবৈধ কারেন্ট জাল বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে গত বছরের ন্যায় এবারও অভিযান পরিচালনা করবো, যদিও এ বছর করোনার কারণে অভিযান চালানো অনেকটায় দেরি হয়ে গেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মাসুদ জানান- আমি এথানায় নতুন যোগদান করেছি এই প্রথম শুনলাম শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে অবৈধ কারেন্ট জাল বেচা-কেনার কথা।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ছিন কবির জানান- যারা এইসব অবৈধ কারেন্ট জাল বেচা- কেনার খবর শুনেছি, বিক্রির সাথে জড়িত তাদের নাম ঠিকানা আমাকে দেন আমি তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net