1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-৩ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত 

মাগুরায় ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ২৭২ বার

মোঃ সাইফুল্লাহ ঃ ফড়িং ধরাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাদশা সিকদার(৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিন নারী আহত হয়েছেন।
নিহত বাদশা সিকদারের স্ত্রী জুলেখা বেগম জানান – আজ সকালে আমার নাতিছেলে শিশু আব্দুল্লাহ ফড়িং ধরতে গেলে পাশ দিয়ে যাওয়া প্রতিবেশী যুবক সাগরের গায়ে সামান্য আঘাত লাগলে সাগর আব্দুল্লাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় আমার স্বামী বাদশা সহ আমরা সবাই মারামারি ঠেকাতে গেলে সাগর সহ সাগরের সহযোগীরা আমাদের সবাইকে রামদা ও লাঠি দিয়ে মেরে গুরুতর জখম করে। পরে আমারা মাগুরা ২৫০শয্যা হাসপাতালে ভর্তি হই। বিকালে চিকিৎসাধীন অবস্থায় আমার স্বামী বাদশা সিকদার মারা যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, আজ ২৬ জুলাই রবিবার সকাল ১০টার দিকে মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামে ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা সিকদার(৬০), তার স্ত্রী জুলেখা বেগম(৫০), ছেলের স্ত্রী রিপা বেগম(২৫) ও জোছনা বেগম (৬০) গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে বিকাল সাড়ে পাঁচটার দিকে বাদশা সিকদার মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net