1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

মাটিরাঙার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৫২৬ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দী কর্মজীবি মানুষের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন জেলার মাটিরাঙা উপজেলার নন-এমপিও শিক্ষক ও কর্মচারীগণ। এ পরিস্থিতিতে এসব শিক্ষক-কর্মচারীদের প্রতি মানবিক সহয়াতার হাত প্রসারিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায়
করোনাভাইরাসেরর কারণে ক্ষতিগ্রস্ত তবলছড়ি গ্রীনহিল কলেজসহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীণ অনুদানের চেক বিতরন করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

বর্তমান সরকারকে শিক্ষা ও শিক্ষকবান্ধব উল্লেখ করে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, করোনাকালে সুবিধা বঞ্চিত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় মাটিরাঙার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষক কর্মচারীর অনুকুলে ২ লাখ ১২ হাজার ৫শ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন।

এসময় মাটিরাঙা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল হোসেন ও মাটিরাঙা প্রেস ক্লাবের সহসভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net