1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ডোবায় ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকছড়িতে ডোবায় ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩৫০ বার

মো. ইসমাই হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার পশ্চিম গবামারা এলাকায় মাছ ধরতে গিয়ে পানির ডোবায় ডুবে সাজেদুল ইসলাম সৌরভ (১০) নামের এক মাদরাস ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও গচ্ছাবিল জমিরিয়া তালিমুল কোরআন মাদ্রার ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকালে শিশু সৌরভ মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলের ডোবায় যান। সন্ধ্যা পর্যন্ত সৌরভ ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। স্থানীয় একজন বিলের দিকে দেখেছে বলে জানালে, স্বজনরা বিলে গিয়ে ডোবার পানিতে তার নিথর দেহ দেখতে পান। উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, স্থানীয় কয়েকজন শিশুর সাথে বিলে মাছ ধরতে গিয়ে চলমান পানির প্রবাহে তৈরি হওয়া ডোবায় পড়ে মারা যান। পরিবারে পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net