1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৌলভীবাজারে হবে সাফারি পার্ক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে হবে সাফারি পার্ক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৪৯৩ বার

বিশেষ সংবাদদাতা, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এছাড়াও মাধবকুণ্ড জলপ্রপাতের কাছে কেবলকার এবং হাকালুকি হাওড়ের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার সরকারি বাসভবন থেকে অনলাইনে জুড়ি উপজেলা প্রশাসন আয়োজিত দুরারোগ্য রোগে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে। আজকের ঐচ্ছিক তহবিল ও সমাজসেবা অধিদফতরের অনুদানের পরিমাণ কম হলেও এটা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। বন্যায় ক্ষতিগ্রস্তদেরও অনতিবিলম্বে ত্রাণ বিতরণ করা হবে।

জীবন বাঁচাতে এবং বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বৃক্ষ বন্যা, খরাসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে এবং অসময়ে আর্থিক সহায়তা প্রদান করে।

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

জুড়ি উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে মো. শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ জন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানকে চার লাখ তিন হাজার টাকা এবং সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ৯ জন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ব্যক্তিকে সাড়ে চার লাখ টাকার অনুদান দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net