1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ময়ূরপঙ্খীর সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা

ময়ূরপঙ্খীর সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ও স্যানিটাইজার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৮৬ বার

“ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা (গভঃ রেজিঃ নং: ঢ-০৯৫৮৭)” এর উদ্যোগে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুলের সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে মিরপুর ৬ নং সেকশনে অবস্থিত ময়ূরপঙ্খী প্রধান কার্যালয়ের সামনে সম্মানিত অতিথি হিসেবে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার ও আম প্রদান করেন ডিএমপির মিরপুর জোনের এডিসি মাহমুদা আফরোজ লাকি ।

ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন এর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর ভাইস চেয়ারম্যান সাথী খান । আরো উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্রের সদস্যবৃন্দ ।

এ প্রসঙ্গে এডিসি লাকি বলেন, এরকম ভালো কাজে সম্পৃ্ত হতে পেরে খুবই ভালো লাগছে । আমার পক্ষ থেকে ময়ূরপঙ্খীর বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিয়মিত সহযোগিতা অব্যাহত থাকবে । সুবিধাবঞ্ছিত শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করায় ময়ূরপঙ্খীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি আমার প্রিয় একজন ব্যক্তিত্ব ও মানবিক পুলিশ লাকি আপুকে । আমাদের ডাকে সাড়া দিয়ে তিনি আমাদের সুবিধাবঞ্ছিত শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন । আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের মানবিক কাজে পাশে থাকবেন । ইন শা আল্লাহ অবহেলিত মানুষের কল্যাণে সকলে মিলে সাধ্যের মধ্যে যা করা সম্ভব করে যাব ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net