1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবলীগ নেতা আহসান হাবিবের পিতার ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন 

যুবলীগ নেতা আহসান হাবিবের পিতার ইন্তেকাল- বিভিন্ন মহলের শোক প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৬৬ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিবের পিতা, রাউজানের ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ইউসুফ চৌধুরী (৭২) আর নেই। আজ সকাল ৬.৪০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি ছিটিয়াপাড়ার মৃত আবদুল মোনাফ চৌধুরীর পুত্র। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি রাউজান ষ্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছিটিয়াপাড়া সরকারি প্রাথমিক সহ আরো কয়েকটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।তিনি আওলাদে রাসুল আল্লামা তৈয়ব শাহ (রঃ) এর একনিষ্ট মুরিদ ছিলেন। আজ রবিবার বাদে আসর মরহুমের নিজবাড়ী রাউজান পৌরসভার সুলতানপুরস্থ ৬ নং ওয়ার্ডের হাসমত আলী চৌধুরী বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।তার মুত্যুতে গভীর শোক প্রকাশ করেন সাংসাদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী,রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী মোহাম্মদ ইকবাল,ইরফান আহম্মেদ চৌধুরী ,সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাইফুল ইসলাম চৌধুরী রানা, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আনজুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের জ্যেষ্ঠ সহ সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল আলহাজ আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম সম্পাদক এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরীসহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net